২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাকোপে ঝড়ে ৪ জনের মৃত্যু

খুলনার দাকোপ উপজেলায় কালবৈশাখী ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বুধবার রাতে উপজেলার প্রায় সবকয়টি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে উপজেলা প্রশাসন জানায়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম বলেন, ঝড়ের সময় ব্রজপাতে দুইজন ও দেয়ালচাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন বাজুয়া ইউনিয়নের দেলবার গাজী (৮০),  দাকোপ ইউনিয়নের শিশুবর (৬৫), লাউডোবের হান্নান (৪৫) ও কামারখোলা ইউনিয়নে পারজয় নগর গ্রামে মরিয়ম (৬৫)।

রাত ১২টার পর দাকোপ পৌরসভা ও ৯টি ইউনিয়নে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কাঁচাপাকা প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

ঝড়ে পল্লী বিদ্যুতের প্রায় ৪৫টি খুটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো উপজেলা।