২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দুই নৌকার সংঘর্ষে নিহত ২ শিশু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত দুটি নৌকার সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন। পুলিশকেও তা জেনেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক।

নিহতরা হলেন- আশুগঞ্জের চর চারতলা গ্রামের তাছনিয়া আক্তার (৫) ও নিঝুম আক্তার (৬)।

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরযাত্রীবাহী একটি নৌকা নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে যাচ্ছিলো। ওই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত দুই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।