তালোড়া পৌরসভার প্রথম মেয়র হলেন আব্দুল জলিল
বগুড়ার নবগঠিত তালোড়া পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত খন্দকার আব্দুল জলিল।
তিনি সাংবাদিকদের জানান, খন্দকার আব্দুল জলিল ৪ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট।
এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৯২৫। এর মধ্যে ১১ হাজার ৪০১ জন ভোটার ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্দতিতে ভোটাধিকার প্রয়োগ করেন।
খন্দকার আব্দুল জলিল বর্তমানে কারাগারে আছেন।
