২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা

ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়ার জন্য সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটে ভূমিধস হতে পারে।

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অনেক পরিবার বাস করে। ২০০৭ সালে পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়। গত বছরও নিহত হয় ২০ জনের বেশি। 

বুধবার চট্টগ্রামের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হয়েছে। সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়, ১০০ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলেছে অধিদপ্তর।