২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া এলাকার মাথাভাঙ্গা নদীর পাড়ের ১৫২/৫ এস সীমান্ত পিলারের কাছ থেকে জাহাঙ্গীর আলমকে (২৫) নামের ওই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

জাহাঙ্গীর প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি দৌলতপুর থানার জামালপুর ক্যাম্পের ইনচার্য সুবেদার আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাহাঙ্গীরকে ফেরত আনার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

তবে বিএসএফ তাতে এখনো সাড়া দেয়নি বলে জানান বিজিবি কর্মকর্তা।

তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাইকেলে করে সীমান্তের আশপাশে ঘোরাফেরা করছিলেন জাহাঙ্গীর। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।