জলঢাকায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’
নীলফামারীর জলঢাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার গভীর রাতে জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এ মামলায় দুই কিশোরকে আসামি হয়েছে।
জলঢাকা থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, আসামিরা তালুক গোলনা গ্রামের বাসিন্দা।
স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারীর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলায় বলা হয়, স্কুল শেষে সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পথে দুই কিশোর স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এসে অচেতন অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
