গণজাগরণ মঞ্চ মিছিল
হেফাজতে ইসলামের ‘আড়ালে’ জামায়াতে ইসলামের তাণ্ডবের প্রতিবাদে মিছিল করছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে শাহবাগ থেকে মিছিল শুরু হয়।
রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ হয়ে দোয়েল চত্বর-শহীদ মিনার ঘুরে মিছিলটি শাহবাগে ফিরবে বলে মঞ্চের সংগঠকরা জানিয়েছেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।
শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজতে ইসলামের কর্মীরা রোববার ঢাকা অবরোধের পর মতিঝিল, পল্টন, গুলিস্তান এলাকায় তাণ্ডব চালায়। তারা অসংখ্য দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের এই মিছিল হচ্ছে।
এদিকে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর সোমবার সকালে শাহবাগে গণজাগরণ মঞ্চও ভেঙে দেয় পুলিশ।
গণজাগরণ মঞ্চের সংগঠকরা সরকারের এই ভূমিকার সমালোচনা করে আসছে।
