২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তাণ্ডব: বরিশালে মামলা

হামলা ও ভাংচুরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বরিশাল পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় করা মামলাটি করেন।

মামলায় অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানান কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা, হামলা এবং যানবাহন ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।

গত রোববার ঢাকায় অবরোধ কর্মসূচিতে এসে নিহত হন বরিশাল ব্রজমোহন কলেজের গনিত বিভাগের ছাত্র ইব্রাহিম।

সোমবার সকালে নগরীর পশ্চিম কাউনিয়ায় সাবেরা খাতুন বিদ্যালয় মাঠে ইব্রাহিমের নামাজে জানাজা হয়।

এরপরই হেফাজতের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পশ্চিম কাউনিয়া থেকে বিএম কলেজের সামনে পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় তাণ্ডব চালায়।

তারা একটি বাস, দুইটি অটোরিকশা, ৪টি রিকশা ও একটি টেম্পুসহ কয়েকটি দোকানে ভাংচুর করে।