২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আগুন: তদন্তে ৪ সদস্যের কমিটি

চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 08:25 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পূর্ব রেলের জিএম তাফাজ্জল হোসেন।

কমিটির অপর তিন সদস্য হলেন- পূর্ব রেলের প্রধান প্রকৌশলী, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আবদুর রাজ্জাক।

মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয়  ‘দুর্বৃত্তরা’। এক ঘণ্টার চেষ্টায় অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।    

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রামের স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া সন্দেহভাজন হিসাবে  আজগর আহমেদ এহসান (২৩) ও মিঠু মিয়া (২৫) নামের দুই জনকে আটক করেছে পুলিশ।

জিআরপি চট্টগ্রাম থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে আগুনের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

পুরনো খবর:

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন
সুবর্ণতে আগুন: চট্টগ্রাম স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত