২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণতে আগুন: চট্টগ্রাম স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার কারণে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মনজুর আলম এবং প্রহরী জসিম উদ্দিন ও রায়হান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই প্রহরীরা সুবর্ণ এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার ভোর চারটা ৫০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বরখাস্ত করা হলো।

দুর্বৃত্তরা ভোরে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির পাঁচটি বগিতে আগুন দেয়।

পুরনো খবর:

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন