গোপালগঞ্জে যুবক খুন
গোপালগঞ্জ সদরে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় চর গোবরা গ্রামের মধুমতি নদীর তীরে ২৫/২৬ বছরের ওই যুবকের লাশ পাওয়া যায়।
গোপালগঞ্জ সদর থানার এসআই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরনে শার্ট, প্যান্ট ও জুতা ছিল। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে
বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
