‘বাংলাদেশ মৈত্রী পদক’ পেলেন ওআইসি মহাসচিব
ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য সংগঠনটির মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলুকে ‘বাংলাদেশ মৈত্রী পদক’ দেওয়া হয়েছে।
সোমবার ওআইসি মহাসচিবের হাতে মৈত্রী পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদক প্রদান উপলক্ষে সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে একমেলেদ্দিন ইহসানোগলুকে ‘বাংলাদেশ মৈত্রী পদক’ দেওয়ার সিদ্ধান্ত হয়।
