ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় উপজেলার আকটেরচর ইউনিয়নের শনপচা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা আক্তার (১০) গ্রামের মোকসেদ হাওলাদারের মেয়ে। সে শনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল ।
আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ঝড়ের পর মাহমুদা প্রতিবেশী আয়শা বেগমের গাছের আম কুড়াতে গিয়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
