২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার পৌর মেয়র হলেন কাফুর

মাগুরা পৌর মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি নেতা ইকবাল আখতার খান কাফুর বিজয়ী হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এ কে এম তারেক।

তিনি জানান, কাফুর তালা প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত খুরশিদ হায়দার টুটুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৮ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুতে অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে দলীয় সমর্থন পাননি বিএনপি নেতা কাফুর।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৪২ হাজার ৪০১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।  পৌরসভার মোট ভোটার ৬১ হাজার ৫০২।