২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসিক নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার দুপুরে সংবাদে এক সম্মেলনে রাজশাহী নাগরিক কমিটি এ ঘোষণা দেয়।

রাজশাহীর দৈনিক বার্তা কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম।

নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, জেলা উদীচীর অধ্যক্ষ আলমগীর মালেক, প্রকৌশলী তাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক প্রশান্ত সাহা, মুক্তিযোদ্ধা বরজাহান আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, নারী নেত্রী কল্পনা রায় প্রমুখ।