২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার সকালে উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক সরদার (৮০) উপজেলার খাঞ্জাপুর এলাকার বাসিন্দা।

গৌরনদী থানার ওসি আবুল কালাম সাংবাদিকদের জানান, সকালে ভুরঘাটা বাসস্ট্যান্ডে এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল খালেক সরদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোটরসাইকেল চালক উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের গিয়াস উদ্দিন প্যাদাকে (২৫) আটক করা হয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।