২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বলাখাল গ্রামে এবং গৌরশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বলাখাল গ্রামের করিম হাজী বাড়ির মৃত আবদুল রশিদের ছেলে আবুল হোসেন (৫০) ও একই উপজেলার হাটিলা ইউনিয়নের গৌরশ্বর গ্রামের গাজী বাড়ির আবদুল খালেক গাজী ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি আবুল হোসেন সাংবাদিকদের জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবুল হোসেন ও বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বিল্লাল মারা যান।