বজ্রপাতের আগুনে পুড়ল ৬ ঘর
সুনামগঞ্জের শহরতলিতে গ্যাসের রাইজার থেকে আগুন ধরে ৬টি বসতঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বকুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার মধ্যরাতে তার বসতঘরের গ্যাস লাইনের রাইজারে উপর বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগেই মিরাজ আলী, খালেক মিয়া, আবুল কাশেম, মোবারক হোসেনের ছয়টি বসতঘর সম্পূর্ন পুড়ে যায়। এছাড়া আরো ১০-১২টি ঘরের আংশিক ক্ষতি হয়।
