২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা পৌরসভা উপনির্বাচনে ভোট চলছে

মাগুরা পৌর মেয়র পদে উপ নির্বানের ভোটগ্রহণ চলছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি কেন্দ্রে ২৫ সদস্যের পুলিশ ও আনসার স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। ১৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।

এছাড়া র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে। চারটি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৯জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি পর্যবেক্ষক টিম কাজ করছে।

নির্বাচন তদারকির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্বে) নেতৃত্বে দুটি টিম কাজ করছে।

মাগুরা প্রথম শ্রেণির এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ৫০২ জন।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে এবং তারা নির্বিঘ্নি পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

এ বছর ১২ ফেব্রুয়ারি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের মৃত্যু হলে পদটি খালি হয়।