২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদপুর সীমান্তে তরুণী ও শিশু উদ্ধার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পর এক তরুণী ও এক শিশুকে উদ্ধার করেছে ফিরিয়ে দিয়েছে বিএসএফ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:41 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রোববার রাতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ তাদের উদ্ধার।

সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি তাদের বিরামপুর থানায় হস্তান্তর করে।

উদ্ধার করা হয়েছে শিউলী আকতার (২২) ও জুরায়েদ সিদ্দিককে (৪)।

বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে গোপন সংবাদ পেয়ে পাচারকারীদের হাত থেকে তরুণী ও শিশুটিকে উদ্ধারে বিএসএফের সহযোগিতা চায় বিজিবি।

বিএসএফ ভারতীয় এলাকা থেকে রাতে পাচারকারী ভারতীয় নাগরিক ওসমান মোল্লাকে আটক করে এবং শিশুসহ মহিলাকে উদ্ধার করে।

সোমবার সকালে মহিলা ও শিশুকে বিজিবির দাউদপুর ক্যাম্পে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি কর্মকর্তা আরো জানান, উদ্ধার জুরায়েদ সিদ্দিক নীলফামারীর বড় সংগনসী গ্রামের ছামিউল হকের ছেলে।

এছাড়া শিউলী আকতার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোট ধাপ গ্রামেরর মোক্তার হোসেনের মেয়ে।