নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার সান্দিকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া (২৫) গ্রামের সুজন মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ওসি মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন সোহেল। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
