২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আগুন নেভাতে গিয়ে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবসায়ী আকতার হোসেন (৫৫) মারা যান।

তিনি মতলব বাজারের লাবনী স্টোর নামের একটি ফটোস্ট্যাস্ট দোকানের মালিক।

উপজেলার কলাদী এলাকার এই বাসিন্দার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

আকতারের ছেলে সোহাগোদ্দৌলা লাবন (২৫) বলেন, সোমবার রাত আড়াইটায় মতলব বাজারে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে যায়।

আগুন নেভাতে গিয়ে তার বাবা আকতার হোসেন গরম তেলে পিছলে পড়ে আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের দমকলকর্মী দেলোয়ার হোসেন বলেন, একটি ওষুধের দোকানে বিদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দমকলকর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।