২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

নিহতরা হলেন- বকুল চৌধুরী (২৭) ও তার বোন ইন্দ্রা দাশ (৩০)।

সোমবার সকালে নগরীর বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বকুল তার বোন ইন্দ্রার বাসায় থাকতেন। সকাল সাড়ে ৫টার দিকে বকুল বাথরুমে ঢোকার পর তড়িতাহত হন। ভাইয়ের চিৎকার  শুনে ইন্দ্রা তাকে ছাড়িয়ে নিতে গেলে  তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল খোরশেদ আলম জানান।