২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে খুন

বাগেরহাটে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 05:10 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রোববার গভীর রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।

নিহত বিনয় কৃষ্ণ দাস (৬০) ওই গ্রামের মৃত আশুতোষ দাসের ছেলে।  

বিনয়ের আত্মীয় সুশান্ত দাস ও পুলিশ জানিয়েছেন, রাত তিনটার দিকে সাত-আটজন সন্ত্রাসী দরজা ভেঙ্গে বিনয়ের বাড়িতে ঢুকে তাকে খুব কাছ থেকে মুখে একটি গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই বিনয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন বিনয়ের স্ত্রী সুধা রাণী দাস।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব শত্রুতার জেরে মুদির দোকান বিনয়কে হত্যা করা হয়েছে। 

সোমবার সকালে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।