মঙ্গলবার রাজশাহীতে জামায়াতের হরতাল
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগে মঙ্গলবার দিনব্যাপী হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বগুড়া ও চাঁপাইনবাবঞ্জ জেলা জামায়াতের আমির শাহাবুদ্দীন ও নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শফিক এনায়েতুল্লাকে গ্রেপ্তার প্রতিবাদে এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও রাজশাহী মহানগরীর শিবিরের অফিস সম্পাদক আরোয়ারুল ইসলাম মাসুমকে ‘গ্রেপ্তার করে আদালতে হাজির না করার’ প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দলের রাজশাহী বিভাগীয় টিম ও কেন্দ্রীয় শুরা সদস্য রফিকুল ইসলামের নামে রোববার রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিভাগের সব জেলার দায়িত্বশীলদের সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধান না দিলে লাগাতার হরতালের মাধ্যমে রাজশাহী বিভাগকে অচল করে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে হুমকি দেয়া হয়।
