২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে পড়ে অসুস্থ, হাসপাতালে মৃত্যু

হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

কামাল উদ্দিন খান (৫৫) নামে ওই ব্যক্তি দেশ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে।

রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে রোববার বিকালে হেফাজতের সমাবেশের সময় সংগঠনটির একদল কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।   

কামাল উদ্দিনের ভায়রা খন্দকার জুবায়ের রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দৌড়াতে গিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে রাস্তায় পড়ে যান কামাল।

কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে কামালের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।