২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

বাংলাদেশ সময় রোববার সকালে তিনি সিঙ্গাপুর পৌঁছান বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চান হেং উইং ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে চ্যাংগি আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।

আগামী ৯ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

পুরনো খবর:

স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি