২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে অগ্নিকাণ্ড, আতঙ্কে পোশাক শ্রমিকরা

রাজধানীর কল্যাণপুরে একটি ভবনে আগুন লাগলে পাশের একটি পোশাক কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার দুপুর ২টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের নিকটে কৃষ্ণচূড়া কমার্শিয়াল এরিয়ার একটি ভবনের দোতলার ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী।

এই আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন দেখেই ওই ভবন লাগোয়া ১১ তলা ভবনের সিমকো গার্মেন্টসের প্রায় সব কর্মী আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

ফায়ার সার্ভিসের কর্মী মজিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কয়েকটি ওষুধের কার্টনে আগুন লাগলেও আমরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”