বাগেরহাটে পিকআপ খাদে, আহত ৫ পুলিশ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের বহরে থাকা পুলিশের একটি পিকআপভ্যান খাদে পড়ে পাঁচ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের ষাটগম্বুজ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পিকআপভ্যান চালক কনস্টেবল মো. রতন, সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম, কনস্টেবল আতিকুর রহমান, মো. ওবায়দুল্লাহ ও সাইদুল ইসলাম।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে পুলিশ প্রহরায় বাগেরহাটে নিয়ে আসার সময় পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
