২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সি-ট্রাকডুবি, ৬ লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় ঝড়ো হাওয়ার মধ্যে শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে সি-ট্রাকডুবির পর ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 07:13 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার চেয়ারম্যানের ঘাট থেকে ছেড়ে আসা ‘শহীদ সালাম’ নামের জলযানটি নলচিড়া ঘাটে পৌঁছার পর্ব মুহুর্তে একপাশ কাত হয়ে ডুবে যায়।

কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরুর পর বেলা আড়াইটা পর্যন্ত নদী থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয় বলে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) মাহিদুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে চারজর শিশু ও দুই জন নারী।

এরা হলেন- রোকেয়া বেগম (৩২), দুল্লবি বালা দাশ (৬০) বাদশা (১) আব্বাস (২) ও সোনিয়া। বাকী এক শিশুর পরিচয় জানা যায়নি বলে ইউএনও জানান।

হাতিয়া কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাহফুজুল ইসলাম বলেন, “কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তারা জানিয়েছেন, ৩০-৩৫ জনের মতো নিখোঁজ আছেন। ঝড়ো হওয়ায় নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।”

খারাপ আবহাওয়ার কারণে সতর্ক করে দেয়ার পরও শতাধিক আরোহী নিয়ে কেন সি-ট্রাকটি রওনা হলো তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন মাহফুজুল।

আহতদের মধ্যে কয়েকজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।