২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আগুনে ১৭ দোকান ভষ্মিভূত

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 06:51 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার গভীর রাতে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুর রহমান, দিপক রায়, হাবিব ফকির সাংবাদিকদের জানান, রাত দশটায় পাঁচ রাস্তার মোড়ের সব দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।

পরে রাত আড়াইটার দিকে আগুনের খবর পান। মিজান নামে এক চায়ের দোকানির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

শরণখোলা দমকল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমাদ্দার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেয়ে রাত তিনটা থেকে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে মুদি, ফল, চা, মোটর পার্টস, ইলেকট্রিক ও প্লাস্টিক সামগ্রীর দোকান।