নোয়াখালীতে অগ্রণী ব্যাংকে চুরি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকের লকার ভেঙে সাড়ে পাঁচ লাখ টাকা ও কার্তুজসহ একটি বন্দুক চুরি হয়েছে।
অফিসের পেছনের গ্রিল কেটে চোর ব্যাংকে প্রবেশ করে এবং লকার ভেঙে পাঁচলাখ ৫৫ হাজার টাকা ও কার্তুজসহ একটি একনলা বন্দুক নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত ব্যাংটির নিজস্ব কোনো নিরাপত্তারক্ষী নেই বলে জানান তিনি।
তবে একই ভবনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ক্যাম্প অবস্থিত।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে।
