২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর এবং রূপগঞ্জের তারাবোতে রোববার ভোর থেকে অবরোধ করছে হেফাজত সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভের ৫টা থেকে হেফাজতকর্মীরা লাঠিসোটাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে জড়ো হয় বিভিন্ন পয়েন্টে।

সকাল ৭টার পর থেকে বৃষ্টি শুরু হলেও তা উপক্ষো করে তারা সড়কে অবস্থান নেয় এবং মিছিল করতে থাকে।

এ সময় ট্রাকে মঞ্চ বানিয়ে হেফাজত নেতারা বক্তব্য দেন।

দেশের বিভিন্ন স্থান থেকে আসার পথে তাদেরকে বাধা দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, হেফাজত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেয়া হবে না। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া তিন প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়ছে।