ভবন ধসে প্রাণহানি: রোববার অনুদান নেবেন প্রধানমন্ত্রী
সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে রোববার অনুদানের চেক গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে’ যারা অনুদান দিতে চান, তারা রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দিতে পারবেন।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে চার শতাধিক মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
