২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে ধর্মকে ব্যবহার করছে হেফাজত’

যুদ্ধাপরাধীদের বাঁচাতে হেফাজতে ইসলাম ধর্মকে ব্যবহার করে দেশে সংঘাত সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এখানে তিনি ৬৫ জন কৃতি শিক্ষার্থী ও এক  গুণী ব্যক্তির  হাতে সম্মাননা তুলে দেন।

পরে বিকাল সাড়ে ৫টায় মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে শিক্ষা সমাবেশে যান। সেখানেও তিনি প্রধান অতিথি ছিলেন।

সমাবেশে মন্ত্রী বলেন, “আমাদের দেশের ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

এ সময় মন্ত্রী দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংষদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী, তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রমুখ