জামালপুরে দুর্ঘটনায় মহিলা নিহত
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় শনিবার দুটি দুর্ঘটনায় এক মহিলা নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।
বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, বিকাল ৪টায় জামালপুর থেকে বকশিগঞ্জ যাওয়ার সময় বকশিগঞ্জের বাঁশকান্দায় শ্যালোচালিত ভটভটি থেকে পড়ে সহিজা বেগম (৫০) ঘটনাস্থলেই মারা যান।
সহিজা বকশিগঞ্জের তালুকপাড়া গ্রামের জহুরুল হকের স্ত্রী।
এদিকে বিকাল ৩টায় বকশিগঞ্জের নইম মিয়ার বাজার থেকে শ্যালোচালিত একটি ভটভটি বকশিগঞ্জ বাজারে যাওয়ার পথে তিনানিপাড়ায় উল্টে গেলে আটজন আহত হন।
তাদের বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
