নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নবীপুর গ্রামের মজিবুল হকের জমিতে তিন কৃষক ধান কাটছিলেন।
এ সময় ক্ষেতের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান আবুল।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান সেনবাগ থানার ওসি এমরান আলী।
