২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে পুলিশকে পিটুনি

মতিঝিলে ১৮ দলের সমাবেশে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

মতিঝিল থানার এএসআই  মোহাম্মদ শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শাপলা চত্বরে সমাবেশস্থলে দায়িত্বরত চার পুলিশ সদস্যের ওপর হামলা হয়।

এরা হলেন- এসআই  মো. একরাম, এসআই  আজিজুল হক, কনস্টেবল হাসিনুর রহমান, কনস্টেবল মো. আশরাফুল ইসলাম। এরা সাদা পোশাকে ছিলেন।

আহত হাসিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসিনুর মাথা ও কপালসহ দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।

এই হামলা কোন দলের কর্মীরা চালিয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।

দুপুর ২টায় মতিঝিলে এই সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নেতা-কর্মীরা জড়ো হন মতিঝিলে। বিকালে এই সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।