২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে প্রবাসীর রগ কেটেছে প্রতিপক্ষ

এলাকার দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় এক প্রবাসীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার সকালে ইচাগুড়া গ্রামে এ হামলায় আহত মেরাজ সরদারকে (৪৫) বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেরাজ সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন বলে পুলিশ জানিয়েছে।

কালকিনি থানার ওসি জিএম শামসুন নূর বলেন,ইচাগুড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নাসির খাঁ ও চুন্নু বেপারীর মধ্যে বিরোধ চলছে। কয়েক সপ্তাহ আগে মেরাজ দেশে আসেন। তিনি চুন্নু বেপারীর দলের লোক।

সকালে নাসির খাঁর লোকজন মেরাজের বাড়িতে গিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়।

এ সময় তারা বাড়িঘর ভাংচুর ও মালামাল লুট করেছে বলেও জানান ওসি।

তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।