নওগাঁর এনায়েতপুরে চেয়ারম্যান হলেন মেহেদী হাসান
নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিঞা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান বাবুর চেয়ে ২ হাজার ৩০৮টি ভোট বেশি পেয়েছেন তিনি।
সারা দিন ভোটগ্রহণের পর রাতে এই ইউনিয়নে উপ-নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করিম জানান, মেহেদী হাসান চশমা প্রতীকে ৭ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন, তালা প্রতীকে বাবু পান ৫ হাজার ৪৩৬ ভোট।
এই ইউনিয়ন পরিষতের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রতন মারা যাওয়ায় ওই পদে উপনির্বাচন হলো। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন তিনজন।
