২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

বন্দরনগরীর মাস্টারপুল এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

বৃহস্পতিবার গভীর রাত আড়াইটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইফতেখার ইমন (১৮) নামে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়।

ইমন নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার ডিসি রোড এলাকার মৃত আবুল কাশেমের পুত্র।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক বিপুল ভট্টচার্য্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছিনতাইয়ের সময় ইমনকে স্থানীয় এলাকাবাসী ধরে পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ইমনের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।