২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানি, দেশের পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা আর বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে কথা চালাচালির মধ্যেই সাংবাদিকদের সামনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

তার প্রেস সচিব আবুল কালাম আযাদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। গত ২৪ এপ্রিল দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা এরইমধ্যে পাঁচশ ছাড়িয়ে গেছে। ওই ঘটনার পর বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার অভাবে বিষয়টি নতুন করে সামনে চলে আসে।  

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে কিছু সমস্যা রয়েছে এবং এর সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে তার সরকার।

এছাড়া বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে সংলাপে বসারও আহ্বান জানান।

অবশ্য বিরোধী দল বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি নিশ্চিত হলেই তারা সংলাপে আগ্রহী।