রানা প্লাজার ধ্বংসস্তূপে পিস্তল
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে একটি পিস্তুল ও গুলি উদ্ধার করা হয়েছে।
t
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৪ এর ক্যাম্প কমান্ডার মেজর কে এম আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে পিস্তলের সঙ্গে পাঁচটি গুলিও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীদের ধারণা, পিস্তলটি ভবন মালিক সোহেল রানা বা তার কোনো সঙ্গীর হয়ে থাকতে পারে।
গত ২৪ এপ্রিল ভবন ধসের চার দিন পর বেনাপোলে র্যাবের হাতে গ্রেপ্তার হন রানা, যিনি পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কিছু দিন আগেও পোস্টারে এলাকা ছেয়ে ফেলেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, “আগ্নেয়াস্ত্রটি র্যাবের হেফাজতে আছে। তাদের কাছ থেকে সেটি থানায় নিয়ে যাওয়া হবে।”
