২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে আহতদের দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে গিয়ে সাভারে ভবন ধসে আহতদের দেখে এসেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার বিকালে রাষ্ট্রপতি সাভারের ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন তা প্রেসসচিব  এ কে এম নেছারউদ্দিন ভুইঞা।

পাশাপাশি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালেও যাবেন তিনি।

বৃহস্পতিবার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেলে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন আবদুল হামিদ।তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি আহতদের আশ্বাস দিয়েছেন যে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্র সব দায়িত্ব নেবে।

হাসপাতাল কর্মকর্তারা জানান, পঙ্গু হাসপাতালে বর্তমানে ৯৭ জন এবং ঢাকা মেডিকেলে ২৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শপথ অনুষ্ঠানের দিন সকালে সাভারে ভবন ধসের ঘটনা ঘটে।

রানা প্লাজা ধসে পড়ার পর আট দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জনে।উদ্ধার অভিযান শুরুর পর এ পর্যন্ত ২ হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরও সাভার যাওয়ার কথা রয়েছে।