২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিইজেডএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন ফখরুল

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান ফখরুল ইসলাম ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর কার্রালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগের আদেশ জারি করে।

তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর সিকদার।

এছাড়া এক জন যুগ্মসচিব, তিন জন উপসচিব, তিন জন সিনিয়র সহকারী সচিব ছাড়া এক সহকারী কমিশনারকে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়।