২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 07:28 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

বুধবার মধ্যরাতে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এরা হলেন- এলাকার মৃত তালেব হোসেন পুইক্কার ছেলে সোহেল রানা (২২) ও মৃত মশিদুর রহমানের ছেলে ইউসুফ আলী (৪০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক তালুকদার জানান, একটি ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার রাতে সোহেল রানাকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টায় ইউসুফ আলীকে ২৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই ফজলুল।