এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে ৪ মে’র ইংরেজি পরীক্ষা পেছালো
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৪ মে’র এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার চট্টগ্রাম বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৪মে অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৭ মে সকাল ন’টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২, ৩ ও ৪ মে টানা এইচএসসি পরীক্ষা রয়েছে। সে কারণে ৪ মে’র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
