ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ মার্কেট খালির নির্দেশ
ছাদ ও স্তম্ভে ফটল দেখে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় ময়মনসিংহে একটি মার্কেট খালি করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের অভিযোগ পেয়ে পৌরসভার প্রকৌশলীরা শহরের ওল্ড পুলিশ ক্লাব রোডের চারতলা ‘ভাইবোন শপিং কমপ্লেক্স’ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।
ভবনের চরাতলার ছাদে ও বেশ কয়েকটি স্তম্ভে ফাটল দেখে সোমবার দুপুরে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা পৌরসভায় অভিযোগ করেন।
পরে পৌরসভার সহকারি প্রকৌশলী খন্দকার শফিউল্লাহ ও উপ-সহকারি প্রকৌশলী জসীম উদ্দিন মার্কেটটি পরিদর্শন করেন।
ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেখানে একটি সতর্কীকরণ নোটিশ টানিয়ে ব্যবসায়ীদের দোকান খালি করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান প্রকৌশলী খন্দকার শফিউল্লাহ।
সোমবার রাত থেকেই ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
