২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ১৪ বছরের দণ্ড

অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফয়জুল আজিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত নিপু ওরফে বোমা নিপু (৩৫) সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরের প্রয়াত শামসুল হকের ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাফরিন আহম্মেদ বলেন, ২০১২ সালের ১৭ জানুয়ারি ফতুল্লার দাপায় জোড়াপুল এলাকা থেকে নিপু ওরফে বোমা নিপুকে একটি রিভলভার ও একটি ছুরিসহ গ্রেপ্তার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন, বলেন জাফরিন।