পটিয়ায় বন্দুকসহ অস্ত্র বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে দুটি এক নলা বন্দুকসহ এক অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎতের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাহবুব (৩০) উপজেলার খরণা গ্রামের ইয়াকুব নবীর ছেলে।
র্যাব-৭ এর লে. কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার মাহবুব একজন অস্ত্র তৈরির কারিগর। সে অস্ত্র তৈরি করে বিভিন্ন জনের কাছে তা বিক্রি করে।
সোমবার বেলা একটার দিকে মাহবুব অস্ত্র বিক্রির চেষ্টা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
